প্রত্যাশার চেয়ে ৫ গুণ বেশি দামে বিক্রি হলো পিকাসোর চিত্রকর্ম

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৬:৩৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪১

পাবলো পিকাসোর ১১টি শিল্পকর্ম নিয়ে বিলাজিওতে অনুষ্ঠিত হয়ে গেলো নিলাম। নিলামে পিকাসোর ১১টি মাস্টারপিস শিল্পকর্ম বিক্রি হয়েছে প্রায় ১১ কোটি মার্কিন মার্কিন ডলারে। আগামীকাল ২৫ অক্টোবর তার ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই নিলাম ডাকা হয়।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ তার সব শিল্পকর্ম সংগ্রহ ও বৈচিত্র্যময় উপস্থাপনের কাজে ব্যয় করার পরিকল্পনা আয়োজকদের। নিলাম বিক্রি হওয়া শিল্পকর্মের মধ্যে ১৯৩৮ সালের লাল-কমলা ব্রেটে থাকা নারীর প্রতিকৃতি বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলারে।

পিকাসোর আঁকা নারীর প্রতিকৃতি

আর ১৯৭০ সালে আঁকা পিকাসোর অন্যতম নিখুঁত প্রতিকৃতি ‘একজন মানুষের বক্ষ’ বিক্রি হয়েছে ৮০ লাখ ডলারে। এছাড়া ১৯৬৯ সালের ‘মানুষ ও শিশু’ বিক্রি হয় ২ কোটি ১০ লাখ ডলারে। 

১৯৫৬ সালের সিরামিক টুকরা দিয়ে নির্মিত ‘দাড়িওয়ালা মানুষের মাথা’ প্রতিকৃতিটি বিক্রি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ডলারে। 
তার আঁকা পুরনো চিত্রকর্ম নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সময় পিকাসোর শিল্পকর্ম নিলামে তোলা হয়।

/এলকে/
সম্পর্কিত
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
রঘু রাই: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবতার এক অনন্য দলিল
প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে