যশোরে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী ও আর্ট ক্যাম্প

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৯

যশোরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ‘ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা’ নামে এ আয়োজনের উদ্বোধন করবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের সহকারী অধ্যাপক ও চিত্রশিল্পী এএফএম মনিরুজ্জামান।

যশোর শহরের প্রাচ্যসংঘের ক্যাম্পাসে এই প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৮৫ শিল্পীর চিত্রকর্ম স্থান পাবে। আগামী ২৬ ফেব্রুয়ারি সমাপনী দিনে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

মঙ্গলবার দুপুরে প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রদর্শনীর আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী ও আর্ট ক্যাম্পে ভারত থেকে ৬০ জন এবং বাংলাদেশের বিভিন্ন জেলার ২৫ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পাবে।

মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ও শিল্প রসবোধ প্রসারে তৃতীয়বারের মতো এই আয়োজন জানিয়ে প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান বলেন, ‘শিল্প জগতের মানুষ বিশ্বাস করে, সৃজনশীলতা হলো মানুষের মূল্যবান অধিকার। এর মাধ্যমে নতুন জিনিস তৈরি হয়। মানুষের মাঝে সংযোগ, নতুনকে অন্বেষণ ও মানুষের ভেতরে প্রশ্ন জাগায় এবং নতুন কিছু শেখায়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্পে বাংলাদেশ ও ভারত থেকে যেসব শিল্পী অংশ নিচ্ছেন, তাদের অনেকেই আন্তর্জাতিকমানের।

চার দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প প্রতিদিন (২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা উদযাপন কমিটির আহ্বায়ক তাপস কুমার বিশ্বাসের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারত থেকে আসা চিত্র অঙ্গনের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী স্বপন দেবনাথ, চিত্রশিল্পী রাজু রবিদাস, প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিম, সংগঠনের সুপ্রিম কাউন্সিলের সদস্য আকসার সিদ্দিকী শৈবাল প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রাচ্যসংঘ ও ভারতের চিত্র অঙ্গন- এ দুটি প্রতিষ্ঠানই ভারতের পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত একটি প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে এই বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত ছয় হাজার প্রতিষ্ঠান এবং ছয় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
রঘু রাই: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবতার এক অনন্য দলিল
প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি