মহামারিতে মার্কিন বিলিয়নিয়ারদের মুনাফা ছাড়িয়েছে ২ লাখ কোটি ডলার

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৮:০৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৪

যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের খুব ভালো একটি বছর কেটেছে। এই সময়ে তাদের সম্পদ বেড়েছে ৭০ শতাংশ। সম্প্রতি একটি প্রতিবেদনে এমন তথ্য এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্সটিটিউট অব পলিসি স্টাডিজ (আইপিএস) ও আমেরিকান্স ফর ট্যাক্স ফেয়ারনেস।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠান দুটি। তারা ২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালের ১৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের দশ অঙ্কের বিলিয়নিয়ার ক্লাবের সদস্যদের মুনাফার তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা গেছে, মহামারিতে বেশিরভাগ দেশের অর্থনীতি স্থবির থাকলেও তাদের মুনাফা বেড়েছে এবং এর পরিমাণ ২ লাখ ১০ কোটি ডলার।

এপ্রিলে আইপিএস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে ৪ লাখ কোটি ডলার। গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স জানিয়েছে, ২০২০ সালে বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। শুধু যুক্তরাষ্ট্রেই বিলিয়নিয়ারদের সংখ্যা ৬১৪ থেকে বেড়ে হয়েছে ৭৪৫ জন।

মার্কিন বিলিয়নিয়ারদের মুনাফা

মহামারিতে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে টেসলা’র সিইও এলন মাস্কের। মার্চ মাসে অ্যামাজনের সিইও জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হন। দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস ও তৃতীয় স্থানে বিল গেটস। এরপর রয়েছেন যথাক্রমে ল্যারি এলিসন, ল্যারি পেজ, মার্ক জাকারবার্গ, সের্গেই ব্রিন, ওয়ারেন বাফেট, স্টিভ বলমার।

সূত্র: বিজনেস ইনসাইডার

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি