ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ০১:১৬আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:৫৮

ফেসবুক কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে মেটা। তবে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ও এই অ্যাপগুলোর আগের নামই থাকবে। অ্যাপগুলোর প্যারেন্ট কোম্পানি হবে মেটা। বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ভার্চুয়াল এক অনুষ্ঠানে নাম পরিবর্তনের এই ঘোষণা দেন।

জাকারবার্গ জানান, ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন অ্যাপস ও প্রযুক্তিগুলো এখন থেকে নতুন কোম্পানি মেটা-র অধীনে পরিচালিত হবে। এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে।

তিনি বলেন, আমাদের বিশ্বাস, ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে যাবে।

মেটাভার্স হচ্ছে এমন একটি ভার্চুয়াল স্পেস, যেখানে লোকজন পৃথক ডিভাইস ব্যবহার করে ভার্চুয়াল এক জগতে চলাফেলা, যোগাযোগ ও কাজ করতে পারবেন।

ইতোপূর্বে সংবাদমাধ্যম দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, মেটাভার্সকে আপনারা এভাবে ভাবতে পারেন, এটি ইন্টারনেটের এমন একটি জগত, যেখানে আপনি সবকিছু মনিটরে দেখছেন এমন নয় বরং আপনি তার ভেতরেই রয়েছেন।

বৃহস্পতিবার ফেসবুকের প্যারেন্ট কোম্পানির নতুন নামকরণের ঘোষণা দেওয়ার সময়ও এই মেটাভার্সের ওপর জোর দেন জাকারবার্গ।

সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর নাম বদল অস্বাভাবিক কিছু নয়। সেবা বিস্তৃত করতে গিয়ে অনেক কোম্পানিই তাদের নাম বদল করে থাকেন। ২০১৫ সালে গুগল অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন বাণিজ্য তদারকির পাশাপাশি গুগলের অন্যান্য উদ্যোগও তদারকি করতে এই কোম্পানি গঠন করা হয়।

/এমপি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি