যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে নিহত ৮

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ১৪:২৯আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৫:৫৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে ৮ জন মারা গেছেন। শুক্রবারের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হিউস্টন দমকল বিভাগের প্রধান।

যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে হিউস্টনে আয়োজিত বার্ষিক অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের প্রথমদিনে প্রচুর মানুষ জড়ো হন। মঞ্চে র‍্যাপার ট্র্যাভিস স্কট অংশ নিলে, বাইরে ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

হিউস্টনের দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, ‘আমরা এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া বেশ কয়েকজন আহত হন। তবে তাদের মৃত্যু কীভাবে হলো তা এখনও নিশ্চিত নই’।

তিনি আরও জানান, 'ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এর দিকে। মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড় হয়। শ্বাস নিতে না পেরে অনেকেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান'।

ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা সদস্য মোতয়েন করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

সূত্র: আল-জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী