থিয়েটারের ‘ক্রল স্পেস’-এ আটকে পড়া ব্যক্তিকে দেয়াল ভেঙে উদ্ধার

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৭:৩৫

নিউ ইয়র্কের সিরাকিউজ শহরে থিয়েটারের ফাঁকা দেয়ালে আটকে পড়েন এক ব্যক্তি। তার চিৎকার শুনে দেয়াল ভেঙে উদ্ধার করেন উদ্ধার দমকলবাহিনী। অবাকের বিষয় হচ্ছে, যখন তাকে বের করা হয় তিনি নগ্ন ছিলেন। এতে বেশ অবাক হন দমকলকর্মীরা।

বিবিসির সংবাদমাধ্যমে বলা হয়েছে, দমকলকর্মীরা দীর্ঘচেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হন। পরে হাসপাতালে নেওয়া হয়।

সিরাকিউজের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, দেয়ালের পেছনের ফাঁকা জায়গায় কীভাবে ওই ব্যক্তি ঢুকলেন তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অন্যরাও কিছু বলতে পারছেন না।

সিরাকিউজের দমকল বিভাগের উপ-প্রধান জন কানে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, থিয়েটারের পুরুষদের শৌচাগারের দেয়ালের ফাঁকা জায়গায় ওই লোক আটকে ছিলেন।

তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। সুতরাং তার বিরুদ্ধে আপাতত কোন পদক্ষেপ নেওয়া হবে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম