এফবিআই-এর সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১০:৫৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১০:৫৫

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানো হয়েছে। এরইমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সংস্থাটি। সম্ভাব্য একটি সাইবার হামলার ব্যাপারে সতর্ক করেছে তারা।

মার্কিন সরকারের এই সংস্থাটি বলছে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা একটি ‘চলমান পরিস্থিতি’। তবে তারা এর বেশি কিছু জানায়নি।

ভুয়া ইমেইলটির উৎসস্থল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি হিসেবে প্রেরকের ঠিকানায় উল্লেখ রয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে, এই ধরনের একটা হুমকি আসতে পারে সে ব্যাপারে তারা সতর্ক করেছিল। তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটার টাইটেল ছিল ‘আর্জেন্ট: থ্রেট অ্যাকটর ইন সিস্টেম’।

অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ই-মেইলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি 'স্পর্শকাতর ধারাবাহিক হামলার' লক্ষ্য হতে যাচ্ছেন। আর এসব হামলা করবে 'ডার্ক ওভারলোড' নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।

স্প্যামহাউস টুইট করে বলছে, এই মেইলগুলো সত্যিকার অর্থেই এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে।

সংস্থাটি বলছে, মেইলটা কে পাঠিয়েছে তার নাম যেমন নেই তেমনি সেখানে কোনও যোগাযোগের তথ্য দেওয়া হয়নি। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, লাখখানেকেরও বেশি মেইল পাঠানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে এফবিআই বলেছে, তারা ওই ভুয়া ইমেইলের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে। সমস্যাটা ধরতে পারার সঙ্গে সঙ্গে যে হার্ডওয়্যারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি অফলাইন করা হয়েছে।

অজ্ঞাত কোনও সেন্ডারের কাছ থেকে ইমেল পেলে সতর্ক থাকতে জনগণের প্রতি অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে যদি সন্দেহজনক কোনও কার্যকলাপ চোখে পড়ে সেটা সরকারকে জানাতে হবে। তবে এটি এখনও পরিষ্কার নয় যে, হ্যাকাররা এটা করেছে নাকি এমন কোনও ব্যক্তি করেছে যার এফবিআই-এর সার্ভারে প্রবেশাধিকার রয়েছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম