নতুন ভ্যারিয়েন্ট: বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ২৩:২৯আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২৩:২৯

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া। সংক্রমণের বিস্তার রোধে ইতোমধ্যে বিধিনিষেধের আরোপোর কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি আভাস দিয়েছেন, যে দেশগুলোতে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেসব দেশের ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের আরও তথ্য পেতে হবে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের কারও শনাক্তের খবর পাইনি’।

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান ডা. ফাউচি।

বলেন, 'নতুন ধরন একটি সতর্কবার্তা। যেই ভ্যাকসিনগুলো এখন পর্যন্ত আছে গুরুতর অসুস্থতা প্রতিরোধ করতে সক্ষম। তবে ভালোভাবে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে পরীক্ষা না করে বলা যাচ্ছ না এখনই'। 

এদিকে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ব্রিটেন। একই সঙ্গে ওই দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা