ওমিক্রন লকডাউন এখনই প্রয়োজন নেই: বাইডেন

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১০:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:৩৭

ওমিক্রন কোভিড ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ কিন্তু ভীতির কারণ নয় বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তর আমেরিকায় ভ্যারিয়েন্টটি শনাক্তের একদিন পর এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি এখনই লকডাউন আরোপের প্রয়োজন দেখছেন না, যদি মানুষ টিকা নেয় এবং মাস্ক পরে।

কানাডায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্র আটটি আফ্রিকান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। টিকাদান এবং বাইডেন ভাইরাসটি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও গত বছরের তুলনায় এই বছর বেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন বলেন ওমিক্রন ভ্যারিয়েন্ট এড়ানো প্রায় অসম্ভব। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটি যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ভ্যাকসিন কোম্পানিগুলো প্রয়োজন পড়লে নতুন ভ্যাকসিনের জন্য আকস্মিক পরিকল্পনা তৈরি করবে।

আফ্রিকান দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নিষেধাজ্ঞার কারণে ভ্যারিয়েন্টটি নিয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্র আরও কিছু সময় পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে উদ্বেগের কারণ হিসেবে বর্ণনা করেছেন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের