প্রতি বছর কোভিড টিকা নেওয়ার বিষয়ে যা বললেন ফাইজার সিইও

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫ আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫

মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আলবার্ট বৌরলা বলেছেন, আগামী বেশ কয়েক বছর ধরে মানুষকে বার্ষিক করোনাভাইরাসের টিকা নেওয়া লাগতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

ড. আলবার্ট বৌরলা মনে করেন, করোনাভাইরাসের বিরুদ্ধে উচ্চ মাত্রার সুরক্ষা ধরে রাখতে প্রতি বছর টিকা নেওয়া প্রয়োজন হতে পারে।

ফাইজার ও মডার্নার কাছ থেকে যুক্তরাজ্য অতিরিক্ত ১১ কোটি ৪০ লাখ ডোজ টিকা কেনা নিশ্চিত করেছে। আগামী দুই বছর ধরে এসব টিকা সরবরাহ করা হবে। এক বছর আগে যুক্তরাজ্যই বিশ্বে প্রথম ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকাকে অনুমোদন দিয়েছিল।

ফাইজার সিইও জানান, এরইমধ্যে তারা বেটা, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকায় পরিবর্তন এনেছেন।  কোম্পানিটি এখন দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে ১০০ দিনের মধ্যে টিকায় পরিবর্তন আনতে কাজ করছে।

তিনি বলেন, টিকা মহামারিতে কোটি মানুষের জীবন রক্ষা করেছে এবং টিকা না থাকলে আমাদের সমাজের মৌলিক কাঠামো হুমকির মুখে পড়বে।

করোনার বিরুদ্ধে সুরক্ষা পেতে বিভিন্ন দেশের মধ্যে টিকা কেনায় প্রতিযোগিতা চলছে। এই বিষয়ে ড. বৌরলা বলেছেন, ২০২২ সালে দেশগুলো প্রয়োজন মতো টিকার ডোজ কিনতে পারবে।  

/এএ/
সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন