তিব্বত ইস্যুতে নতুন সমন্বয়ক নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ১৫:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৮:০৭

তিব্বত বিষয়ক নতুন বিশেষ সমন্বয়ক নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, এই কার্যালয় চীন ও দালাই লামার মধ্যে বাস্তবভিত্তিক আলোচনায় উৎসাহ জোগাবে এবং তিব্বতের জনগণের মৌলিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষায় কাজ করবে।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্ষীয়ান কূটনীতিক উজরা জেয়া নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

একাধিক ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে। আর এরমধ্যেই উজরা জেয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। চীন এর বিরোধিতা করবে বলেই মনে করা হচ্ছে। বেইজিং আগেও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তিব্বতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, নতুন সমন্বয়ক তিব্বতের বাস্তুচ্যুত মানুষের মানবিক চাহিদা পূরণে সহায়তায় কাজ করবেন। পররাষ্ট্র দফতরের অধীনে কাজ করবে সমন্বয়কের কার্যালয়। ২০০২ সালের তিব্বতীয় নীতি আইনের অধীনে এই কার্যালয় স্থাপন করা হয়।

ডোনাল্ড ট্রাম্পের আমলে তিন বছর কার্যালয়টি বন্ধ করে রাখা হয়। পরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বছর রবার্ট দেস্ত্রোকে ওই পদে নিয়োগ দিলে কঠোর সমালোচনা করে চীন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম