ইরানের পারমাণবিক চুক্তি রক্ষায় সময় আছে কয়েক সপ্তাহ: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ২১:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২১:৩২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তি রক্ষার জন্য সময় আছে আর মাত্র কয়েক সপ্তাহ। এরপর পরমাণু কর্মসূচিতে তেহরানের অগ্রগতির ফলে সেখান থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে। বৃহস্পতিবার ভিয়েনায় এই মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিদের সঙ্গে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে মনে হচ্ছে, চুক্তি মেনে চলতে দ্বিপক্ষীয় ঐকমত্যে যাওয়ার জন্য আমাদের মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।

তিনি আরও বলেন, আমাদের সময় খুব কম। একেবারে কম। কারণ ইরান পারমাণবিক অস্ত্রের পর্যাপ্ত উপাদান মজুদের পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। যেখান থেকে ফিরিয়ে আনা কঠিন হবে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী