নিউ ইয়র্কে মা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ২০:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২০:১৮

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার রাতে এক নারী ও তার ছেলের ঝগড়া থামাতে গিয়ে তিনি নিহত হন। এসময় আরেক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। গত কয়েক দিনে চতুর্থ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, তৃতীয় একজন সহকর্মীকে নিয়ে নিহত ও আহত পুলিশ কর্মকর্তা একটি ফোনের সাড়া দিতে ১৩৫তম স্ট্রিটে যান। ফোনে ছেলের কারণে সাহায্য চেয়েছিলেন এক নারী। ছেলের নাম লাশাউন জে. ম্যাকনেইল।

কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তারা ওই নারী ও তার অপর এক ছেলের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তখন কোনও অস্ত্রের কথা জানানো হয়নি। দুই কর্মকর্তা ৩০ ফুট প্রশস্ত হলওয়ে ধরে এগিয়ে যান। ম্যাকনেইল একটি বেডরুমের দরজা খুলে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। গুলি কর্মকর্তাদের শরীরে আঘাত করে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম জেসন রিভেরা (২৭)। ২০২০ সালের নভেম্বর তিনি বাহিনীতে যোগ দেন। আহত পুলিশ কর্মকর্তা উলবার্ট মোরা (২৭) চার বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত আছেন।

পুলিশ জানায়, ম্যাকনেইল পালানোর চেষ্টা করলে তৃতীয় কর্মকর্তা গুলি করে তাকে আহত করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী