সন্ত্রাসী তকমা উঠতে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২২, ১৫:৩৯আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৫:৩৯

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইজিআরসি) সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইরানের এই অভিজাত বাহিনীর ক্ষমতার লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি দিতে হবে তেহরানকে। বুধবার এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০১৯ সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার সেই সিদ্ধান্ত পাল্টে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে এর বিনিময়ে তেহরানের কোন প্রতিশ্রুতি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র।

ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইজিআরসি) ইরানের ক্ষমতাধর গ্রুপ। তাদের বাণিজ্যিক সাম্রাজ্যের পাশাপাশি সশস্ত্র ও গোয়েন্দা বাহিনী রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ এসব ব্যবহার করে বিশ্ব জুড়ে সন্ত্রাসী তৎপরতা চালায় ইরান। অন্য কোনও সার্বভৌম সরকারের কোনও অংশকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকাভুক্ত করার এমন ঘটনা ছিল ওয়াশিংটনের জন্য প্রথম।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, আইআরজিসির আঞ্চলিক ও অন্যান্য ভূমিকার ক্ষেত্রে ইরানের কোনও প্রতিশ্রুতি অথবা পদক্ষেপের বিনিময়ে সন্ত্রাসী তকমা তুলে নেওয়া যায় কি না, সেই চিন্তাভাবনা করছে বাইডেন প্রশাসন।

একাধিক সূত্র জানিয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে পরোক্ষ আলোচনা  চলছে, সেই আলোচনার বিরোধপূর্ণ ইস্যুগুলোর অন্যতম হচ্ছে আইজিআরসির সন্ত্রাসী তালিকাভুক্তি। ওই চুক্তিতে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বলা হয়েছে।

আইজিআরসিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি জানান পারমাণবিক চুক্তি সক্রিয় করার আলোচনার কেন্দ্রে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের