ফিনিশ ও সুইডিশ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২২, ২১:৩৩আপডেট : ১৯ মে ২০২২, ২১:৩৬

সুইডেন ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন ও ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বাইডেনের বৈঠকে দুই দেশের ন্যাটো জোটে যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তঅ সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। ইউরোপীয় নিরাপত্তার জন্য টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন ধরে নিরপেক্ষতা বজায় রাখা দুটি দেশ বিশ্বের প্রভাবশালী প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে।

ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে ইউরোপকে ঐক্যবদ্ধ করাকে অগ্রাধিকার দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান নিয়ে আপত্তি তুলেছে তুরস্ক। আঙ্কারা দাবি তুলেছে, সুইডেনকে কুর্দি জঙ্গিদের ফিরিয়ে দিতে এবং তুর্কি প্রতিরক্ষা সামগ্রী কেনায় নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।

বুধবার সালিভান বলেছিলেন, মার্কিন কর্মকর্তা আত্মবিশ্বাসী যে তুরস্কের উদ্বেগ নিরসন করতে পারবেন।

বাইডেন সাংবাদিকদের বলেছেন, আমি মনে এই ইস্যুতে আমরা সমস্যায় পড়ব না।

নতুন কোনও দেশকে সদস্য করতে হলে ন্যাটো জোটের ৩০ সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মিত্রদের জানিয়ে দেওয়া হয়েছে ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যপদ প্রত্যাখ্যান করছে তুরস্ক।

ফিনিশ ও সুইডিশ নেতার সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেছেন, দেশ দুটির শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী ও স্বচ্ছা অর্থনীতি এবং ন্যায়ের পক্ষে দৃঢ় নৈতিক বোধ রয়েছে। ন্যাটোতে যোগদানের সবগুলো যোগ্যতা তাদের রয়েছে।

দেশ দুটিকে ন্যাটোর সদস্য করার ফলে ‘আমাদের জোটের নিরাপত্তা বৃদ্ধি পাবে’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের