অস্ত্র আইন কঠোরের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২২, ১০:০৮আপডেট : ১২ জুন ২০২২, ১৫:১৩

‘বন্দুক হামলা থেকে মুক্তি চাই’- এমন স্লোগানকে সামনে রেখে অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। সম্প্রতি টেক্সাস ও নিউ ইয়র্কে বড় দুটি বন্দুক হামলায় হতাহতের ঘটনায় অস্ত্র আইন কঠোরের দাবি উঠেছে দেশজুড়ে। খবর বিবিসি’র।

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশটির বহু মানুষ। তাই তো এবার অস্ত্র আইন কঠোর করার সময় এসেছে। সেই দাবিতেই স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন লাখো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আর দেরি নয়, এখনই আইনটি বাস্তবায়নের সময়।

অস্ত্র আইন কঠোরের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

রাজপথের আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেসকে বন্দুক সুরক্ষা আইন পাসের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ২৪ মে টেক্সাসের এক প্রাইমারী স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী নিহত হয়। এর আগে নিউ ইয়র্কে গুলিতে ১০ জন নিহত হন। আরও কয়েকটি রাজ্য বিচ্ছিন্ন বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

এমন ঘটনা বন্ধে মার্চ ফর আওয়ার লাইভস নামের সংগঠনটি ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস এবং শিকাগোসহ ৪৫০টি জায়গায় সমাবেশ করার কথা জানিয়েছে। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরাই সংগঠনটির প্রতিষ্ঠাতা। 

অস্ত্র আইন কঠোরের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তার কারণে হত্যার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। প্রতিনিয়ত মানুষের মৃত্যুতে রাজনীতিবিদদের চুপ করে আর বসে থাকতে দিতে পারি না আমরা।

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের