নির্গমন কমাতে বাইডেনের ক্ষমতা কমিয়ে দিলো সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২২, ১০:১২আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:১২

গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে কিছু ক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ)। মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রুলে এই ক্ষমতা হারালো বাইডেন প্রশাসন। এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার জন্য বড় আঘাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সুপ্রিম কোর্টের রুলিংকে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন। তবে তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগকে খর্ব করতে পারবে না এই সিদ্ধান্ত।

ইপিএ-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া। মূলত রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং দেশটির বৃহত্তম কয়লা কোম্পানির হয়ে ওয়েস্ট ভার্জিনিয়া মামলাটি দায়ের করে। তাদের দাবি ছিল, সবগুলো অঙ্গরাজ্যে নির্গমন কমানোর এখতিয়ার নেই ইপিএ’র।

এই ১৯টি অঙ্গরাজ্য নিজেদের বিদ্যুৎ খাত নিয়ে শঙ্কায় ছিল। তাদের আশঙ্কা ছিল কয়লা ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হবে। এতে গুরুতর আর্থিক ব্যয় হবে।  

বিচারকদের মধ্যে ৬ জন রক্ষণশীল ও জীবাশ্ম জ্বালানি কোম্পানির পক্ষে রায় দেন। বিপক্ষে ৩ অবস্থান নেন ৩ জন বিচারক। বিচারকদের রায়ে বলা হয়েছে, নির্গমন কমাতে এমন পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই সংস্থাটির।

মিসৌরি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট এই রায়কে ‘বড় জয়’ হিসেবে উল্লেখ করেছেন।

সুপ্রিম কোর্ট অবশ্য ভবিষ্যতে এমন বিধিনিষেধ জারি থেকে ইপিএকে বাধা দেয়নি। কিন্তু বলেছে, কংগ্রেসকে এই বিষয়ে সংস্থাটিকে স্পষ্টভাবে ক্ষমতা দিতে হবে। আর কংগ্রেস এর আগে ইপিএ’র কার্বন নিয়ন্ত্রণ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

সুপ্রিম কোর্টের এই রায়ে পরিবেশবাদী গোষ্ঠীগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের