শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ০০:০৯আপডেট : ০৫ জুলাই ২০২২, ০০:১০

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছে। সোমবার হাইল্যান্ড পার্কে এই হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ৬ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা কর্মকর্তা সাড়া দিচ্ছেন। হাইল্যান্ড পার্কের আশেপাশের এলাকা নিরাপত্তা বলয়ে আনা হয়েছে।

২৪ মে টেক্সাসের উবালদেতে একটি প্রাথমিক স্কুলে এক হামলায় ১৯ শিশু  ও ২ শিক্ষক নিহতের ঘটনা মার্কিনীদের মনে তাজা থাকা অবস্থায় শিকাগোতে এই হামলা হলো। এর আগে ১৪ মে  নিউ ইয়র্কের বুফেলোতে একটি মুদির দোকানে গুলিবর্ষণে ১০জন নিহত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী আমারানি গার্সিয়া নিজের ছোট মেয়েকে নিয়ে প্যারেডে অংশ নিচ্ছিলেন। তিনি জানান, কাছেই গুলির শব্দ শুনেন। এরপর কিছুক্ষণ বন্ধ ছিল। গুলি রিলোড করা হচ্ছিল বলে তার ধারণা। পরে আরও গুলির শব্দ শুনতে পান তিনি।

গার্সিয়া বলেন, মানুষ চিৎকার করছিল ও দৌড়াচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম। একটি ছোট দোকানে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল আমরা আর নিরাপদ নই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের ধারণা গুলিবর্ষণকারী একটি দোকানের ছাদে অবস্থান নিয়েছিল এবং প্যারেডের জমায়েত লক্ষ্য করে গুলি করে সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্যারেডের ব্যান্ড ও অংশগ্রহণকারীদের শৃঙ্খলা হঠাৎ করে ভেঙে যায়।

বড় ধরনের কয়েকটি শব্দ শোনার পর লোকজন দৌড়াতে শুরু করেন।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের