ট্রাম্পের ‘আদর্শ’ মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেইন’ এজেন্ডা এবং তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। ‘মাগা’ বাহিনী দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর'। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে ভোটারদের উজ্জীবিত করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক জবাবে রিপাবলিকান শীর্ষ রাজনীতিক কেভিন ম্যাককার্থি বলেন, তার বক্তব্য আমেরিকার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে।

বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হল থেকে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে যে ৭ কোটির বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাদের সমালোচনা করছি না আমি। তবে যে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প এবং মাগা রিপাবলিকানদের দ্বারা পরিচালিত হচ্ছে তা দেশের জন্য হুমকি।

যদিও ২০২১ সালে ৬ জানুয়ারিতে ক্যাপিটলে হিলে হামলার সমর্থনকারীদের দেশপ্রেমিক বলে মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুমকি মোকাবিলা করার সক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সংখ্যালঘু নেতা ম্যাককার্থি বলেন, তার সহকর্মী আমেরিকানদের বিভক্ত করা, হেয় এবং অপমানের পথকে বেছে নিয়েছিনে। কিন্তু কেন? শুধুমাত্র বাইডেনের নীতির সঙ্গে একমত নয় তারা। এটা নেতৃত্ব নয়। লাখ লাখ মার্কিনীকে ফ্যাসিস্ট অপবাদ দেওয়ার জন্য বাইডেনকে ক্ষমতা চাওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম