নতুন আইফোন নিয়ে স্টিভ জবসের মেয়ের রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪

টেক জায়ান্ট অ্যাপল বুধবার (৮ সেপ্টেম্বর) চারটি নতুন আইফোন ১৪ মডেল উন্মোচন করেছে। নতুন প্রজন্মের আইফোনগুলোতে আগের বছরের তুলনায় নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচারের ঘাটতি থাকায় অনেকেই সমালোচনা করছেন। এই তালিকায় যোগ দিয়েছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভা জবস।

২৪ বছর বয়সী ইভা নতুন আইফোন ১৪ নিয়ে রসিকতা করে একটি মেমে প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, পুরনো ডিজাইনগুলো বড় ধরনের অগ্রগতি ছাড়াই নতুন প্রজন্মের আইফোনে ব্যবহার করেছে কোম্পানিটি।  

ইভার শেয়ার কার মেমেতে দেখা গেছে, এক ব্যক্তি হাতে একটি নতুন প্যাকেট করা শার্ট ধরে আছেন যা একেবারে তার গায়ে থাকা শার্টের মতো।

ক্যাপশনে তিনি লিখেছেন, আজ অ্যাপলের ঘোষণার পর আমি আইফোন ১৩ থেকে আইফোন ১৪ তে আপগ্রেড হচ্ছি।

১৯৭৬ সালে বাবা-মায়ের গ্যারেজে অ্যাপল কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে গড়ে তুলেছিলেন স্টিভ জবস। ২০১১ সালে যখন তার মৃত্যু হয় তখন অ্যাপল বিশ্বের সর্বাধিক মূল্যবান টেক কোম্পানিতে পরিণত হয়।

অ্যাপল সমর্থকরা মনে করেন স্টিভ জবসের চলে যাওয়ার পর কোম্পানিটির উদ্ভাবনী সক্ষমতা হ্রাস পেয়েছে।

বুধবার উন্মোচিত নতুন আইফোনে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে আছে এ-১৫ বায়োনিক প্রসেসর চিপ, যা আইফোন ১৩ সিরিজে প্রথমবার ব্যবহার হয়। অ্যাপল এই প্রথম নতুন কোনও আইফোনে পুরনো প্রসেসর ব্যবহার করলো। এছাড়া ৫জি প্রযুক্তির সুবিধা রাখা হয়েছে।

আইফোন ১৪ এর দাম ৭৯৯ মার্কিন ডলার এবং প্রো মডেলের দাম ৮৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।

সূত্র: উইয়ন নিউজ

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম