যুক্তরাষ্ট্রে ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ০৯:১০ আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৯:২০

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস স্ট্রিপে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১:৪৫-এ দিকে এ ঘটনা ঘটে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। পরে আরও কয়েকজনের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হাসপাতালে ভর্তি।

হামলাকারী স্থানীয়দের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করে। পরে নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে। হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করছে পুলিশ।

তার উদ্দেশ্য কী ছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বশেষ খবর
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম