যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি

কী ঘটেছিল মন্টেরি পার্কে?

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ১৯:২৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলায় ১০ জন নিহতের ঘটনায় এখনও হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। শনিবারের ঘটনায় সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী হামলার পরপরই পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চলছে।

চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে দুই দিনের উৎসব চলছিল মন্টেরি পার্ক শহরে। উৎসবে অংশ নেন হাজার হাজার মানুষ । স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মন্টেরি পার্কে এক বন্দুকধারী অতর্কিত গুলি চালালে পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়।

পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কের একটি বলরুম ড্যান্স স্টুডিওতে হামলাকারীর গুলিতে ১০ জন নিহত হন, আহত হন আরও অন্তত ১০ জন। এদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

তদন্তদল ঘটনাস্থলে। ছবি: এপি

সিএনএনের প্রতিবেদক প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানান, 'প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন এটি একটি জনপ্রিয় ড্যান্স ক্লাব ছিল। চীনা চন্দ্র নববর্ষের উদযাপন যখন চলছিল, তখন এই গুলির শব্দ পাওয়া যায়।'

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগ জানায়, তারা একজন পুরুষ সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছেন। কিন্তু আটক করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঘটনাস্থলে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা পৌঁছেছেন।

কী ঘটেছিল মন্টেরি পার্কে?

এমন পরিস্থিতিতে মন্টেরি পার্কের রবিবারের লুনার উৎসবের আয়োজন বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানকার পুলিশ প্রধান স্কট ওয়েইস সংবাদ সম্মেলনে জানান, 'অনুষ্ঠান রবিবার পর্যন্ত বাড়ানোর কথা ছিল, কিন্তু তা এখন বাতিল করা হয়েছে।'

এক প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, 'তিন জন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং দরজা বন্ধ করতে বলেন। কারণ, ওই এলাকায় মেশিনগানসহ একজন লোককে দেখা গেছে।'

মন্টেরি পার্কে আনুমানিক ৬০ হাজার মানুষের বসবাস। যার ৬৫ শতাংশই এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ও ২৭ শতাংশ হিস্পানিক। উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরও কঠোর করার দাবি ওঠে বিভিন্ন মহলে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের