পূর্ব ভূমধ্যসাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিহত ৫ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১০:০১আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:০৪

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার ইউএস ইউরোপিয়ান কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

মার্কিন সেনাবাহিনী বলছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে বিমানটি রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার শিকার হয়। 

এদিকে নিহতদের খবরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সেনারা প্রতিদিন আমাদের সেবা দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রাখছে। তিনি আরও বলেন, আমরা নিহত সব যোদ্ধাদের জন্য প্রার্থনা করি।

সামরিক বিবৃতিতে হেলিকপ্টারটি  কোথা থেকে যাত্রা শুরু করেছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে, ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাত শুরুর পর মার্কিন সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে তাদের তৎপরতা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেই সঙ্গে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে। বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে তা নিশ্চিত করতে সচেষ্ট যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ হলো ইরান সমর্থিত গোষ্ঠী যা হামাসকে অস্ত্র দিয়ে ও আর্থিকভাবে সহায়তা করে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি