নাটকীয়তার পর আবারও ওপেনআইতে স্যাম অল্টম্যান

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১৪:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৪:৫৪

অনেক নাটকীয়তার পর আবারও ওপেনআইয়ের সিইও হিসেবে ফিরে আসছেন স্যাম অল্টম্যান। বুধবার  অল্টম্যানের ফিরে আসার এ ঘোষণা দিয়েছে ওপেনআইয়ের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)। এর আগে গত শুক্রবার সিইও পদ থেকে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হয়। তারপর আবার সোমবার জানানো হয় একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন স্যাম অল্টম্যান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় স্যাম অল্টম্যান জানিয়েছেন, আমি ওপেনআইয়ে ফিরে আসতে চায়। আমি ওপেনএআইকে ভালোবাসি, এবং গত কয়েকদিন ধরে আমি যা করেছি তা এই টিম এবং মিশনকে ধরে রাখার জন্য। তিনি আরও বলেন, ওপেনএআই মাইক্রোসফটের সঙ্গে শক্তিশালী অংশিদারিত্ব গড়ে তুলবে। 

ওপেনএআই বলেছে তারা নীতিগতভাবে  অল্টম্যানের  কোম্পানিতে ফিরে আসার বিষয়ে সম্মত হয়েছে এবং ওপেনএআই এই ইস্যুতে আংশিকভাবে পরিচালনা পর্ষদের পুনর্গঠন করবে। ওপেনআইয়ের নতুন বোর্ড সদস্য হচ্ছেন ব্রেট টেলর (চেয়ার), ল্যারি সামারস ও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো।

এদিকে শুক্রবার চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হলে এর প্রতিবাদে ওপেনআই থেকে অনেক কর্মীরা পদত্যাগ করেন।  তাদের মধ্যে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও রয়েছেন।

ওপেনআইয়েরে এমন সিদ্ধান্তে মাইক্রোসফটের চেয়ারপারসন সত্য নাদেলা বলেছেন ওপেনএআইয়ের সিদ্ধান্তে তিনি খুশি। তিনি বলেন,আমরা বিশ্বাস করি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি ওপেনএআইয়ের প্রায় ৭০০ কর্মীকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয় যাতে অব্যাহতি না দিলেও তারা চাকরি ছেড়ে দেয়।
চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্যাম অল্টম্যানের। তাকেই চ্যাটজিপিটি’র স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব।

/এসএসএস/
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার