যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি, রয়েছে যেসব সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:২০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি থেকে প্রথমবারের মতো সমুদ্রযাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি আইকন অব দ্য সিজ। জাহাজটিতে ২০টি ডেক ও কামরা রয়েছে, যেখানে ৭ হাজার ৬শ’ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারেন। প্রথম যাত্রায় যে সংখ্যক যাত্রী উঠেছেন তা ছোটখাটো একটা নগরীর জনসংখ্যার সমান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

৩৬৫ মিটার দীর্ঘ আইকন অব দ্য সিজ ফিনল্যান্ডের একটি শিপইয়ার্ডে তৈরিতে সময় লেগেছে ৯০০ দিন। প্রমোদতরিতে ৭টি সুইমিংপুল, ৪০ হাজার গ্যালন পানির একটি হ্রদ, ৬টি ওয়াটার স্লাইড, একটি ক্যারোসেল এবং ৪০টির বেশি খাবারের জায়গা ও বারের সুব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে আরও বিনোদন দেওয়ার জন্য ৫০ জন সংগীতশিল্পী ও কমেডিয়ান রয়েছেন। আছেন অর্কেস্ট্রারের আয়োজন।

রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজটি তৈরি করেছে। প্রমোদতরিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (মিথেন গ্যাস) চলবে। তবে পরিবেশবিদদের ধারণা, ক্ষতিকারক মিথেন গ্যাস লিক হয়ে বাতাসে মিশে যেতে পারে।

শনিবার (২৭ জানুয়ারি) প্রথম যাত্রার টিকিটগুলো সব আগেই বিক্রি হয়ে গেছে। গত সপ্তাহে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি প্রমোদতরিটি উদ্বোধন করেন। 

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি