নাসরাল্লাহ হত্যায় মার্কিন বোমার ব্যবহার: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:২৬

লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করেছিল তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর। রবিবার (২৯ সেপ্টেম্বর) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর মার্ক কেলি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমার আঘাতে হিজবুল্লাহ প্রধান নিহত হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি বলেছেন, নাসরাল্লাহ হত্যায় ইসরায়েল দুই হাজার পাউন্ড (৯০০ কেজি) ওজনের মার্ক ৮৪ সিরিজের বোমা ব্যবহার করেছে। নাসরুল্লাহর ওপর হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে প্রথমবার মুখ খুললেন কোনও মার্কিন কর্মকর্তা।

তিনি বলেছেন, ‘আমরা গাইডেড অস্ত্রের ব্যবহার দেখছি। কারণ এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র সরবরাহ করে। সাধারণত সরাসরি আক্রমণের জন্য এ ধরনের গাইডেড অস্ত্র ব্যবহৃত হয়।’

গাইডেড অস্ত্র সাধারণ অনিয়ন্ত্রিত বোমাকে জিপিএস ইনডিকেটর সিস্টেমের মাধ্যমে নির্দেশিত অস্ত্রে পরিণত করে।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে অবস্থিত  হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দফতরে হামলা চালিয়ে নাসরাল্লাহকে হত্যা করেছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে কোন মন্তব্য করেনি।

এমনকি পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলের মিত্র এবং প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান