ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার শাস্তি বাতিলের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪

আপাতত ঘুষ মামলা থেকে  মুক্তি পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ প্রদান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সেই আবেদন খারিজ করে দিয়েছেন ম্যানহাটনের বিচারক জুয়ান এম. মার্চান। ফলে  ঐতিহাসিক এই মামলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

৪১ পৃষ্ঠার রায়ে বিচারক মার্চান বলেন,‘ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তাই এই মামলার বিচারকাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না।’ ফলে ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজে সায় দেননি তিনি। 

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এ-সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিল আদালত। ।

তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।

কারণ এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন, সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়।

সুপ্রিম কোর্টের ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা তার বিরুদ্ধে এই মামলা বাতিল করার আবেদন করেছিলেন। তাদের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের আদেশের কারণে ট্রাম্প বিচারের আওতামুক্ত। তা ছাড়া ট্রাম্পই এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। যদি তার মাথার ওপর এ মামলা ঝুলে থাকে, তবে তার সরকার পরিচালনার কাজ বাধাগ্রস্ত হতে পারে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের