যুক্তরাষ্ট্রে এবার এক ছোট বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শিশুসহ ৬ আরোহী ছিলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, আরোহীদের বেঁচে থাকার সম্ভবনা খুবই কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি শপিং মলের আশপাশে বিমানটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এ ঘটনা ঘটেছে।

লিয়ারজেট ফাইভ ফাইভ বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিসৌরির স্প্রিংফিল্ড–ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরপরই এটি বিধ্বস্ত হয়।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, তাদের বিমানটি চারজন ক্রু, একজন শিশু রোগী এবং তার সহকারীসহ বিধ্বস্ত হয়েছে।

গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাত্র তিন দিন পর আবারও একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন আবহাওয়া ছিল ঠান্ডা; বৃষ্টিপাতের কারণে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না।

/এস/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি