লস অ্যাঞ্জেলসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় বহু আহত, কয়েকজনের অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ২১:২০আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২১:২০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।  লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ইস্ট হলিউড এলাকায়ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ২টা নাগাদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জরুরি সেবাদাতা সংস্থাগুলো জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১০ জনের অবস্থা গুরুতর।

ঘটনাস্থলের ছবি থেকে দেখা যায়, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাথে উঠে গিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএফডি) বরাত দিয়ে সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলটি একটি সঙ্গীত ভেন্যুর কাছে অবস্থিত।  

গাড়িটি কী কারণে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার শিকার সবাইকে স্থানীয় হাসপাতাল বা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এলএফডি ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন।

তিনি জানান, ভিড়ের বেশিরভাগই ছিলেন নারী, যারা একটি নাইটক্লাবে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

ক্যাপ্টেন ভ্যানগার্পেন আরও বলেন, ঘটনাস্থলটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল। ক্লাবের আশপাশে থাকা অনেক পথচারী ছুটে এসে আহতদের সাহায্য করেছেন।

/এস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি