উনের সঙ্গে দেখা করতে এশিয়া সফর বাড়াতে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। যদিও এমন কোনও বৈঠকের পরিকল্পনা এখনও নির্ধারিত হয়নি।  সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এশিয়া সফরের সময় বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এখনও এ বিষয়ে কিছু বলিনি। উল্লেখও করিনি। তবে যদি তিনি সাক্ষাৎ করতে চান, আমি অবশ্যই দেখা করতে চাইব। আমি কিম জং উনের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে চলেছি, আমি তাঁকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। যদি তিনি দেখা করতে চান, আমি তখন দক্ষিণ কোরিয়ায় থাকব।’

এই সপ্তাহের শেষের দিকে ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফর করবেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সিইও সম্মেলনে যোগ দেবেন।

সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, সম্ভাব্য বৈঠকটি সহজ করতে ট্রাম্প তার এশিয়া সফর বাড়ানোর কথা বিবেচনা করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে উন্মুক্ত।

তিনি বলেন, আমি এখনও এ নিয়ে ভাবিনি। কিন্তু আমার মনে হয় উত্তর হবে-হ্যাঁ। আমি সময় বাড়াবো। অবশ্যই তা করব। এটি আমাদের সফরের শেষ গন্তব্য। তাই এটি করা বেশ সহজ হবে।

এরপর এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে আলোচনায় ফেরাতে কী প্রস্তাব দিতে পারে।

এর জবাবে ট্রাম্প বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা আছে—শুরু করার জন্য এটিই যথেষ্ট বড় একটি বিষয়।

তিনি আরও বলেন, আমার ওর (কিম জং উন) সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, আমি তাকে দেখতে খুবই আগ্রহী।

ট্রাম্প ও কিম জং উন প্রথম সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদে। ২০১৮ ও ২০১৯ সালে পরপর কয়েকটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে একটি বৈঠক হয়েছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী নিরস্ত্রীকৃত অঞ্চলে, যেখানে কিম জং উন ট্রাম্পকে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশের আমন্ত্রণ জানান—ফলে ট্রাম্প হন প্রথম কর্মরত মার্কিন প্রেসিডেন্ট, যিনি পদে থেকে পায়ে হেঁটে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিলেন।

তবে আলোচনাগুলো কোনও বড় অগ্রগতি ছাড়াই শেষ হয় এবং পরবর্তীতে পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি আলোচনা কার্যত ভেস্তে যায়।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের