জ্বালানির দাম নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বিক্রেতাদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ০৮:৪৪আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৪৪

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব না পড়ায় জ্বালানি বিক্রেতাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে পেট্রোল স্টেশন ও জ্বালানি বিক্রেতাদের তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় বিক্রেতাদের সামনে ‘বড় বিপদ’ আসছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জ্বালানি বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে! আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ব্যারেল প্রতি ৬৮ ডলারে নেমে এসেছে এবং এটি আরও কমছে। সেই তুলনায় খুচরা বাজারে দাম এখনও অনেক বেশি।

বিক্রেতাদের সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার এই বক্তব্যের পর খুচরা বিক্রেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং যা সঠিক তা-ই করা উচিত; আমাদের মহান আমেরিকান জনগণের জন্য তেলের দাম কমান! কোনও ধরনের অতিরিক্ত দাম নেওয়া চলবে না, যা সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি এটি না করে, তবে সামনে বড় সমস্যা অপেক্ষা করছে!

উল্লেখ্য তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের শুরুতে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পায়। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই হরমুজ প্রণালি দিয়েই সম্পন্ন হয়। তবে পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তেলের দাম আবার কমতে শুরু করেছে।

/এএস/ 
সম্পর্কিত
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি