নেতানিয়াহুর হাতে হাতকড়া পরাতে চায় অর্ধেক আমেরিকান: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ জুলাই ২০২৬, ১৪:২৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৪:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার করা উচিত বলে মনে করেন প্রায় অর্ধেক মার্কিনি। নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।  

ইকোনমিস্ট/ইউগভের এক জরিপে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে অংশগ্রহণকারীদের মতামত জানতে চাওয়া হয়। এতে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত। ২৭ শতাংশ মনে করেন, তাকে গ্রেফতার করা উচিত নয়। আর ২৩ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত মত প্রকাশ করেন।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির মামলাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এতে জড়িত হেগভিত্তিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। অন্যদিকে ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

তবে জরিপটি মার্কিনিদের মধ্যে নেতানিয়াহুকে কীভাবে দেখা হচ্ছে, তার একটি চিত্র তুলে ধরেছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক সফরের পরিকল্পনার মধ্যেও শহরটির মেয়রের পক্ষ থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করার হুমকি দেওয়া হয়েছিল।

জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৬৮ শতাংশ নেতানিয়াহুকে গ্রেফতারের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে এই হার ২৪ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ।

নেতানিয়াহু যুদ্ধাপরাধে দোষী কি না এমন প্রশ্নেও উত্তরদাতাদের মতামতে প্রায় একই ধরনের চিত্র দেখা গেছে।

/এএস/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের ওপর হামলার অনুমতি দিয়েছিলেন অমিত শাহ, রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল
ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্প ও আমার লক্ষ্য এক: নেতানিয়াহু
কৃষক ও শিক্ষার্থীরা মিলে মোদি সরকারকে চারপাশ থেকে ঘিরে ফেলবে: সিজেপি
সর্বশেষ খবর
বগুড়ায় একই লাইনে দুটি ট্রেন, লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত
কে এই ডেভিড ইমন, কেন এত আলোচিত 
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনি বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জামায়াতের
রানার ইনজুরিতে হতাশ সাকিব, ‘অস্ট্রেলিয়ানরাও তার বিপক্ষে খেলতে চেয়েছিল’
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন