ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্প ও আমার লক্ষ্য এক: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ জুলাই ২০২৬, ১৩:২০ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৩:২১

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চিন্তাভাবনা ও লক্ষ্য সম্পূর্ণ এক বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকের কথা উল্লেখ করে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, বৈঠকটি চমৎকার ছিল। এটি তাদের মধ্যে হওয়া ‘অন্যতম সেরা বৈঠক’ বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্পের সঙ্গে নিজের জোট ও সম্পর্ককে একটি ‘গ্রানাইটের দেয়াল’ হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু বলেন, এর কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের একটি যৌথ প্রতিশ্রুতি রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থি শাসকগোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্র থাকুক, যা প্রতিটি আমেরিকানকে হুমকি দেবে, বিশ্বের শান্তিকে বিঘ্নিত করবে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।

হোয়াইট হাউসের বৈঠকের মূল বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমাদের লক্ষ্য এক এবং এটি অর্জিত হবেই- তা কূটনৈতিক পন্থাতেই হোক কিংবা অন্য কোনও উপায়ে। তবে আমরা উভয়েই এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
সর্বশেষ খবর
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো