নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টি ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন সম্মেলনের উদ্বোধনী রাতে ডালাসে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন ট্রাম্প। দলটি ডেমোক্র্যাটদের সঙ্গে জনমত জরিপে পিছিয়ে থাকা অবস্থায় সমর্থকদের উদ্দেশে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প বলেন, রিপাবলিকানরা জয়ী হলে আপনারাও আমাদের সঙ্গে জিতবেন এবং ৫ হাজার ডলার পাবেন। এর নাম হবে ‘ট্রাম্প ডিভিডেন্ড’।

তবে এই প্রস্তাব বাস্তবায়নে অন্তত ১ ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর্থিক ও রাজনৈতিক- দুই দিক থেকেই এটিকে অবাস্তব প্রস্তাব হিসেবে দেখা হচ্ছে। অর্থের উৎস কোথা থেকে আসবে, সে বিষয়েও কোনও বিস্তারিত জানাননি ট্রাম্প। শুধু বলেছেন, ‘আমাদের দেশ প্রচুর অর্থ আয় করছে’।

আগামী ৩ নভেম্বর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের সহায়তা করতে পারবেন এমন দাবিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। জনমত জরিপকে অগ্রাহ্য করে রিপাবলিকানদের জয় নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের বলছি, ধরে নিন আমিও ব্যালটে আছি।

এরপর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি ব্যালটে আছি, আমি ব্যালটে আছি- মাত্র আরও একবারের জন্য হলেও।

সূত্র: এপি, এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
সর্বশেষ খবর
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে