শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থলবন্দর বা সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের বিষয়টি বিবেচনা করছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ ঘুরে দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সম্ভাব্য পথগুলোর মধ্যে রয়েছে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দরভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও সীমান্ত পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। অন্যদিকে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট ছাড়া হাসিনার পক্ষে বিমানে ওঠা সম্ভব হবে না। এ কারণে সড়কপথে ফেরার বিকল্পটি বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের ২২ আগস্ট তার কূটনৈতিক পাসপোর্ট এবং ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়।

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান।

এর আগে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। জবাবে বাংলাদেশ সরকার বলেছিল, তাকে ‘হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে’ দেশে আনা যেতে পারে।

কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত জানিয়েছে, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী তা মোকাবিলা করা হবে। অন্যদিকে হাসিনা বলেছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে প্রস্তুত; তাকে প্রত্যর্পণের প্রয়োজন নেই।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/ 
সম্পর্কিত
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট
শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ
শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ
সব উপজেলা-থানায় কাল বিক্ষোভ করবে জামায়াত  
সব উপজেলা-থানায় কাল বিক্ষোভ করবে জামায়াত  
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল