ঈদের আগেই হতে পারে মুক্তামনির আরেকটি অপারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ১৪:১২আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৪:১২

মুক্তামনির আরেকটি অপারেশন ঈদের আগেই হতে পারে, বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। শনিবার দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আগামীকাল রবিবার ফের মেডিক্যাল বোর্ড বসবে। সেখানেই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে কি করা হবে। তবে তার আরেকটি অপারেশন ঈদের আগেই হবে বলে আমরা আশা করছি।’

মুক্তামনির রোগাক্রান্ত হাতটি রাখা যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আশা করি আমরা হাতটি রাখা যাবে। আমার কাছে মুক্তামনি ছাড়া সামনে আর কিছু নেই। আমার কাছে ও একটা চ্যালেঞ্জ। তবে আগেও বলেছি ওর দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে।’

বার্ন ইউনিটের প্রধান আরও বলেন, ‘আশার কথা হচ্ছে তার দু’টো বায়োপসি রিপোর্ট তার ভালো এসেছে। তার ক্যান্সার নেই, রক্তনালীতে টিউমারই রয়েছে।’

মুক্তামনির বাবা মো. ইব্রাহীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তামনি ভালো আছে। স্যাররা জানিয়েছেন ঈদের আগে তার আরেকটি অপারেশন করা হতে পারে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে, জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও কারও ক্ষেত্রে, কারও-কারও ক্ষেত্রে পায় না। এরইমধ্যে সফলভাবে মুক্তামনির একটি অপারেশন করেছেন চিকিৎসকরা।

/জেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম