এমআরআই ও সিটি স্ক্যান মেশিন পেল ক্যান্সার হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ০৬:০১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০৬:০১

ক্যান্সার হাসপাতালকে দেওয়া এমআরআই মেশিন রোগীদের ভোগান্তি কমাতে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে একটি এমআরআই ও সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুলাই) হাসপাতালের পরিচালক ডা. মো. মোশাররফ হোসেন হাসপাতালটির চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘এর মাধ্যমে রোগীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।’

হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘২০০৫ ও ২০০৬ সালে সিটি স্ক্যান ও এমআরআই মেশিন লাগানো হয়। এরপর কিছুদিন পর এমআরআই মেশিনটা অকেজো হয়ে পড়ে। সিটি স্ক্যান মেশিনটা মাঝে মাঝে চলে। কিছুদিন ভালো থাকে।আবার অকেজো হয়ে যায়।এমআরআই মেশিনটি চীন সরকার বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দিয়েছে। সিটি স্ক্যান মেশিনটি সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের (সিএমএসডি)মাধ্যমে কেনা হয়েছে।’

হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আহসান হাবিব মুকুল বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘সোমবার দুটো মেশিনের উদ্বোধন করেছেন আমাদের ডিরেক্টর স্যার। এতদিন রোগীদের আমরা বাইরে সিটি স্ক্যান এবং এমআরআই করার জন্য পাঠাতাম। বেশিরভাগ ক্ষেত্রে বক্ষব্যাধি, বিএসএমএমইউ ও ঢাকা মেডিক্যালে পাঠাতাম। এখন আর বাইরে পাঠাতে হবে না।’

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম