কাজ না করেই ঠিকাদারির টাকা নেওয়ার দিন শেষ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভৌতিক বিলে স্বাক্ষর না করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে বিভিন্ন ঠিকাদারির কাজ না করেই বিল করে টাকা তুলে নেওয়ার দিন শেষ হয়ে গেছে।’ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সরকারি হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ ও ইনস্টিটিউটের পরিচালকরা।

জাহিদ মালেক বলেন, ‘প্রত্যেক হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সঙ্গে সংশ্লিষ্ট সব ঠিকাদারি কাজের গুণগত মান বুঝে নিয়ে তারপরই ঠিকাদারদের সব বিল পরিশোধ করতে হবে।’

দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের হাসপাতালে থাকার জন্য আলাদাভাবে উন্নত সুযোগ-সুবিধা সংবলিত ডরমেটরি নির্মাণ করে দেওয়া হবে।’  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অফিতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।

 

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম