২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৭ জন ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ২১:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:৩৬

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৭ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় (১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ১৫ নভেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন। চলতি মৌসুমে ডেঙ্গু রেকর্ড করার পর এই প্রথম ১০০ এর নিচে নেমে এলো এই রোগে আক্রান্তের সংখ্যা। শুক্রবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৫২ জন।

এই প্রসঙ্গে কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘চলতি বছরে জুন থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত আগস্টে তা ৫২ হাজারের বেশি হয়ে যায়। এরপর ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকে। তবে, ততদিনে ডেঙ্গু দেশে  সব কালের রেকর্ড ভেঙে দেয়।’

ডা. আয়শা আক্তার আরও বলেন, ‘আশার কথা হলো, চলতি মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকে। অবশেষে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন। এই যে ১০০-এর নিচে নেমে এলো ডেঙ্গু রোগী, এটি  স্বস্তির বিষয়।’

কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা মহানগরীর মধ্যে হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩৪ জন আর ঢাকা মহানগরীর বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৬৩ জন। অন্যদিকে, ছাড়পত্র পাওয়া ১৫২ জনের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাডপত্র নিয়েছেন ৬৫ জন। আর সারাদেশের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৭ জন।

এই মুহূর্তে সারাদেশে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৬২৩ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতাল ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ২৭৬ জন। অন্যদিকে, ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৩৪৭ জন। সারাদেশে ইতোমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন শতকরা ৯৯ দশমিক এক শতাংশ।

কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৫০০ জন, আর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ হাজার ৬২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরের জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে’তে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবরে আট হাজার ১৪৩ জন এবং চলতি মাসে এখন পর্যন্ত দুই হাজার ৪০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেথ রিভিউ কমিটি ১১২ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম