করোনা আক্রান্ত সন্দেহে ঢামেক থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২০:৪২আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:০২

করোনা আক্রান্ত সন্দেহে ঢামেক থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে একজন করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত ৭টায় অ্যাম্বুলেন্সযোগে ৭০ বছর বয়সী ওই নারীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। ওই বৃদ্ধার ছেলে ২০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

ওই বৃদ্ধার নাতি বলেন, দাদি ঠান্ডাজনিত কারণে অসুস্থ। তার কাশিও রয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলেছেন তার ফুসফুসে পানি জমেছে। তাই গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসকরা তাকে সিসিইউতে পাঠান। সেখান থেকে রবিবার সন্ধ্যায় তাকে জরুরি বিভাগের গেটের পাশে অস্থায়ী আইসোলেশন কক্ষে নেওয়া হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে ওই হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের এখানে করোনা ভাইরাস শনাক্তের কোনও প্রক্রিয়া নেই। তিনি বলেন, আমরা রোগীর স্বজনদের থেকে জানতে পেরেছি তার আত্মীয় (ছেলে) ২০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এসব কারণে তাকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

/এআইবি/আরজে/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের