সরকারি নিয়োগের দাবি স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২১:১০আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:১৩

সরকারি নিয়োগের দাবি স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের সরকারি নিয়োগের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টরা। তাদের অভিযোগ, দুই ধাপে মোট ২০২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নেওয়া হলেও করোনার শুরু থেকে কাজ করা স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা নিয়োগ বঞ্চিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের মুখপাত্র শেখ শাহিন বলেন, 'করোনা মহামারীর শুরু থেকেই জীবনের মায়া ত্যাগ করে জনসাধারণের করোনাভাইরাসের স্যাম্পল কালেকশন ও পরীক্ষার কাজ করছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ এর সঙ্গে সরাসরি যুক্ত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে নিয়োগ দেওয়ার জন্য প্রথম ধাপে ১৪৫ এবং দ্বিতীয় ধাপে ৫৭ জন মেডিক্যাল টেকনোলজিস্ট অনুমোদন দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ২০২ জনের মধ্যে প্রকৃত করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের নাম নেই।'

সংবাদ সম্মেলনে বৈষম্য তৈরি না করে কোভিড হাসপাতালে কর্মরত বঞ্চিত স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের সরকারি নিয়োগ দেওয়া দাবি জানানো হয়। এই সময় সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে