লকডাউনে হয়রানি বন্ধে স্বাস্থ্য অধিদফতরের আইডি কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ২০:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৫৬

লকডাউনের এই সময়ে রাস্তায় হয়রানি এড়াতে স্বাস্থ্য অধিদফতর অটোজেনারেটেড আইডি কার্ডের ব্যবস্থা করেছে।

আজ রবিবার (১৮ এপ্রিল) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাবৃন্দের জন্য স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার উদ্যোগে এইচআরআইএস (হিউম্যান রির্সোস ইনফরমেনশন সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে অটোজেনারেটেড আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

এই আইডি কার্ড পেতে চিকিৎসকদের নিজ নিজ এইচআরআইএস প্রোফাইলে ঢুকে নিচে দেওয়া নিয়মে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে অথবা মোবাইলেও সংরক্ষণ করুন৷

ড্যাশবোর্ডে প্রোভাইডার ডিটেইলস দিতে হবে প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনে হয়রানির শিকার হন চিকিৎসকরা। কঠোর বিধিনিষেধের এই সময়ে চিকিৎসকদের জন্য সরকারিভাবে হাসপাতালে যাওয়ার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি।

চিকিৎসকরা ব্যক্তিগত গাড়িতে বা সিএনজিতে করে যাওয়ার সময় পুলিশের জেরার মুখোমুখি হয়েছেন। এমনকী ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে আসার সময় চিকিৎসক পরিচয় দেওয়ার পরও পুলিশের কাছ থেকে মামলা খেয়েছেন।

প্রোফাইল সিলেকশনে আইডি কার্ড নির্বাচন করতে হবে এখন লকডাউন পরিস্থিতিতে চিকিৎসকসহ অন্যদের চলাচলের জন্য এই কার্ড থাকবে। তারা তাদের এইচআরএম (হিউম্যান রির্সোচ ম্যানেজমেন্ট) থেকে ডাউনলোড করে নেবে বা প্রিন্ট করে নেবে জানায় স্বাস্থ্য অধিদফতরের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র।

কিন্তু এ কার্ড কেবল সরকারি চাকুরিজীবীদের জন্য কিন্তু বেসরকারি হাসপাতালে কর্মরতদের জন্য কী ব্যবস্থা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সেটা আমি বলতে পারবো না।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে যেসব প্রতিষ্ঠান রয়েছে এটা কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে। আর বেসরকারি হাসপাতালগুলোর ব্যবস্থা তারা নিজেরা করবে। পরিশেষে পাওয়া যাবে পূর্ণাঙ্গ আইডি কার্ড

 

/জেএ/এফএএন/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী