৮৮ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২০:২৭আপডেট : ০৩ মে ২০২১, ২০:৩৫

দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জন। দুই ডোজ মিলিয়ে ৮৮ লাখ ৪২ হাজার ৮৮৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।

সোমবার ( ৩ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৮১৩ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৯০৬ জন।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৩১৪ জন আর নারী ১০ লাখ ৬৬ হাজার ৮৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম