ঢাকা মেডিক্যালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৪:৫৪আপডেট : ১৪ জুন ২০২১, ১৫:৫৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। তিনি একজন পুরুষ (৪৫) এবং তিনি খুলনা থেকে এসেছেন। তিনি এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই রোগী কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে আমাদের ইউনিটে ভর্তি হন সপ্তাহখানেক আগে। উনার মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডানচোখে দেখতে সমস্যা হচ্ছিল।’

তিনি বলেন, ‘আমি তাকে ফাঙ্গাস ইনফেকশন সন্দেহ করি এবং নাক কান গলা বিভাগের সহযোগিতা নিয়ে সাইনাস অপারেশন করি। তারপর ওখানকার স্যাম্পল নিয়ে ফাঙ্গাস টেস্ট করতে দিই। রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। বর্তমানে রোগীর এম্ফোটেরিসিন-বি দিয়ে চিকিৎসা চলছে।’

ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ জানান, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিয়া এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার আরাফাত সৌরভ জটিল অপারেশনটি সম্পন্ন করেন। মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষাগুলো করেন বারডেম হাসপাতালের প্রফেসর লাভলি বাড়ৈ।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রকম একজন রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে ব্ল্যাক ফাঙ্গাস দেশে আগেও ছিল। এটা নতুন কিছু না যে, এটা নিয়ে আতঙ্কিত হতে হবে।’

/জেএ/আইএ/
সম্পর্কিত
চট্টগ্রামে আরেক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে করোনা থেকে সুস্থ নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি