ঢাকার দুই ওয়ার্ডে এডিস মশার লার্ভা বেশি: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৫:৪৪আপডেট : ২০ জুন ২০২১, ১৫:৪৪

ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডে ডেঙ্গুরোগবাহী এডিস মশার লার্ভা বেশি পরিমাণে পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (২০ জুন) স্বাস্থ্য বুলেটিনে একথা জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

দুটি ওয়ার্ডের এলাকাগুলো হচ্ছে- মোহাম্মদপুরের ইকবাল রোড, লালমাটিয়া, সায়দাবাদ এবং উত্তর যাত্রাবাড়ী।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে সিটি কর্পোরেশনের যে সারভাইলেন্স টিম আছে তার সঙ্গে ঢাকা শহরের বিভিন্ন বাড়িতে জরিপ চালানো হয়েছে। গত ১ থেকে ১২ জুন পর্যন্ত সেই জরিপ পরিচালিত হয়েছে। আমাদের সাতটি টিম অংশ নিয়ে ১ হাজার ১২টি বাড়িতে জরিপ চালিয়েছে। সেখানে ২৬০টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসময় আমরা দেখেছি যে কন্সট্রাকশন সাইটের মেঝেতে জমা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, ফুলের টব, ট্রে, প্লাস্টিকের বোতল, লিফটের গর্ত যেখানে থাকে, সেখানে আমরা এডিস মশার উপস্থিতি পেয়েছি।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড (ইকবাল রোড–লালমাটিয়া) এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড (সায়দাবাদ-উত্তর যাত্রাবাড়ী) দুটি ইনডেক্সে সবচেয়ে বেশি পাওয়া গেছে। এসব জায়গায় আমরা যদি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করি তাহলে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের ভেতরে থেকে যায়।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের