দুই দফা নিবন্ধনে টিকা পাবেন প্রবাসীকর্মীরা: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৫:৫০আপডেট : ০১ জুলাই ২০২১, ১৫:৫০

করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে প্রবাসীকর্মীদের দুই দফা নিবন্ধন কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।


ডা. শামসুল হক বলেন, অভিবাসী কর্মীদের ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপর আমাদের ভ্যাকসিন কার্যক্রমে আসতে হবে। বিএমইটি প্রবাসীকর্মীদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপের পাশাপাশি প্রতিটি জেলায় বিএমইটি’র অফিস থেকে অভিবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে এলে আমরা পরবর্তী সময়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবো।


জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে রেজিস্ট্রেশন করার পরে অভিবাসীকর্মীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষা অ্যাপ থেকে পাওয়া ভ্যাকসিন কার্ড ছাড়া কেন্দ্রে গেলে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। প্রতিটি জেলার জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অফিস আগামীকাল ও পরশু খোলা থাকবে। সপ্তাহের অন্যান্য দিনেও খোলা থাকবে। সেখানে গিয়ে বা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান শামসুল হক।


তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা দুই লাখ অভিবাসীর তালিকা পেয়েছি। রবিবারের মধ্যে সেই তালিকা যাচাই করা শেষ হবে। সোমবার রাত থেকে এসএমএস যাবে এবং মঙ্গলবার থেকে তারা টিকা নিতে পারবেন। এসব তথ্য না থাকায় আজ অনেকে কেন্দ্রে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।


এক প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, মডার্নার টিকা হাতে এলে প্রবাসী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু চীনে যারা যাবেন তাদের একটি তালিকা এসেছে আমাদের কাছে। যেহেতু তারা ভেরো সেল ভ্যাকসিন নিতে পারবেন তাই তাদের টিকা দেওয়া হবে।

/জেএ/এমএস/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম