মডার্নার টিকাদান শুরু মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৫:০৪আপডেট : ১১ জুলাই ২০২১, ১৫:০৪

দেশে মঙ্গলবার (১৩ জুলাই) থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিল। কিন্তু দেশে আবার টিকা আসা শুরু হয়েছে।

ইতোমধ্যে চীন থেকে কেনা চুক্তির আওতায় সিনোফার্ম এবং জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না এবং ফাইজারের টিকা দেশে পৌঁছেছে।

গতকাল (১০ জুলাই) রাতে মডার্নার টিকা আগের ঘোষণা অনুযায়ী দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় পাঠানো শুরু হয়েছে এবং বাকীগুলোও পৌঁছে যাবে। আর তার আগে থেকেই দেশের সকল জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) থেকে দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হচ্ছে। আর এর মাধ্যমে দেশে আবারও গণটিকাদান কর্মসূচি চালু হতে যাচ্ছে বলেও জানান ডা. শামসুল হক।

প্রসঙ্গত, গত ২ ও ৩ জুলাই যুক্তরাষ্ট্র ও চীন থেকে চারটি ফ্লাইটে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম