চীনে লেখাপড়া করা শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা নিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৬:৪১আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৬:৪২

বাংলাদেশের যেসব নাগরিক চীনে লেখাপড়া করছেন তাদের সিনোফার্মর টিকা নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার ( ১৮ জুলাই) অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে লেখাপড়া করেন কিন্তু দেশে এসে এখন আবার যেতে হচ্ছে তাদের জন্য সিনোফার্মের টিকা যেসব কেন্দ্রে দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নিবন্ধনের অনুরোধ করা হচ্ছে। কারণ, চীনে যারা লেখাপড়া করেন তাদের জন্য বাধ্যবাধকতা রয়েছে সিনোফার্মের টিকা নেওয়ার জন্য।

তাই চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, বলেন নাজমুল ইসলাম।

দেশে ইতোমধ্যেই মডার্না এবং সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে জানিয়ে বলেন, দেশের ১২ সিটি কর্পোরেশন এলাকায় মডার্না এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই)  বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এলো।

এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে। আর তিনমাসের মধ্যে এসব টিকা দেশে এসে পৌঁছানোর কথা।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান