শিগগিরই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৭:০৩ আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:০৩

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষায় রয়েছেন তারা খুব শিগগিরই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (১৮ জুলাই) অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় যারা রয়েছেন তাদের আমরা বলব, খুব দ্রুতই এটার অবসান ঘটবে। টিকার চালান পেয়ে গেলেই দ্বিতীয় ডোজের জন্য সুসংবাদটি আমরা দিতে পারব।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয় এই কোভিশিল্ড টিকার মাধ্যমে। ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে সরকার তিন কোটি ডোজ টিকার জন্য চুক্তি করলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে সেরামের সঙ্গে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ।

তবে ভারত সরকার দুবারে বাংলাদেশকে এ টিকা উপহার দেয়। সব মিলিয়ে বাংলাদেশ কোভিশিল্ড পেয়েছে ১ কোটি দুই লাখ ডোজ। সে অনুযায়ী এখন মাত্র কোভিশিল্ডের ৮২ হাজার ৫৫৯ ডোজ টিকা অবশিষ্ট আছে বলে গতকাল ১৭ জুলাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক