৪৮ থেকে কমে ফাঁকা আইসিইউ আর ৪১টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৮:২৮আপডেট : ২২ জুলাই ২০২১, ১৮:৩০

গত পরশু (২০ জুলাই) রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে ৪৮টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ফাঁকা ছিল বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গতকাল (২১ জুলাই) সেটা কমে হয় ৪৫। আজ (২২ জুলাই) অধিদফতর জানাচ্ছে, ঢাকার ১৬ হাসপাতালে আইসিইউ ফাঁকা রয়েছে মাত্র ৪১টি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রাজধানীর করোনা ডেডিকেটিড নির্ধারিত ১৬ হাসপাতালগুলোর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা হলেও সেখানে আইসিইউ নেই।

বাকি ১৩টি হাসপাতালের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারি হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবগুলোতেই রোগী ভর্তি।

করোনা ডেডিকেটেড অন্যান্য হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬টি বেডের মধ্যে দুটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের আটটি বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ১০টি বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে মাত্র ১৪টি বেড ফাঁকা রয়েছে।

সেই হিসাবে ১৬ করোনা ডেডিকেটেড হাসপাতালের ৩৯৩টি বেডের মধ্যে মোট ফাঁকা ৪১টি।

/জেএ/এফএ/
সম্পর্কিত
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
হামে মারা যাচ্ছে শিশু, আইসিইউ না পেলে কী করবেন
হামে ২৪ শিশুর মৃত্যু, বিভাগীয় হাসপাতালে নেই আইসিইউ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম